ভারতের 'তেজস' যুদ্ধবিমান কিনবে না আর্মেনিয়া!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

ছবি: সংগৃহীত

দুবাই এয়ার শোতে প্রদর্শনী চলাকালে ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর বড় আঘাত এলো রপ্তানি পরিকল্পনায়। দুর্ঘটনার ঘটনায় মারা যান পাইলট নমাংশ সিয়াল। আর এর পরপরই তেজস কেনার পরিকল্পনা বাতিল করেছে আর্মেনিয়া।

ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট জানায়, আর্মেনিয়া ভারতের সঙ্গে ১.২ বিলিয়ন ডলারে ১২টি তেজস যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করছিল। কিন্তু দুবাইয়ে সংঘটিত দুর্ঘটনার পর তারা সেই আলোচনা স্থগিত নয়, সরাসরি বাতিল করেছে।

ভারত ১৯৮২ সাল থেকে তেজস প্রকল্পে কাজ শুরু করে, লক্ষ্য ছিল আমদানি-নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। পুরোনো মিগ-২১ বহরের বদলি হিসেবে তেজসকে আনা হলেও ভারতীয় বিমানবাহিনী এখন পর্যন্ত মাত্র ৪০টি তেজস পেয়েছে।

বর্তমানে ভারত তেজস এ১ নামে আরও ৯৭টি উন্নত সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছে। এই ভার্সনে থাকবে পশ্চিমা যুদ্ধবিমানের মতো অত্যাধুনিক প্রযুক্তি, যেখানে কারিগরি সহায়তা দেবে ইসরায়েল।

তবে সাম্প্রতিক দুর্ঘটনা ভারতের তেজস রপ্তানি সম্ভাবনায় বড় ধাক্কা এনে দিল বিশেষ করে এমন এক মুহূর্তে, যখন দেশটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের অবস্থান শক্ত করতে চাইছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970