সরানো হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ তাজুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আমিনুল ইসলাম দীর্ঘদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-এর আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিডিআর হত্যাকাণ্ডের আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিত।

তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর হিসেবে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নিয়োগ দেওয়া হয়েছিল, যাতে জুলাই আন্দোলনের সময় সারাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম ও হত্যার মামলার বিচার কার্যক্রম ত্বরান্বিত করা যায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970