টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার নির্দেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক–এর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণ করেছেন। তদন্ত কর্মকর্তা জানান, তিনি দেশত্যাগ করেছেন এবং মামলার আলামত নষ্টের চেষ্টা করছেন। এসব কারণে আদালত তাকে গ্রেপ্তারের লক্ষ্যে রেড নোটিশ জারির প্রক্রিয়া গ্রহণের অনুমতি দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970