হিন্দুত্ববাদী বিক্ষোভ: এবার ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ এএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেবা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের বিক্ষোভ ও ভাঙচুরের পর কেন্দ্রটি নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, কয়েক বছর ধরে ‘ডিইউডিজিটাল’ প্রতিষ্ঠান শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনা করছিল। সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা কেন্দ্রটি ঘেরাও করে এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাস হত্যার বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানান।

বিক্ষোভের সময় পাঁচজনের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে ভিসা অফিস বন্ধ রাখার নির্দেশ দেয়। প্রতিনিধি দলের একজন সদস্য ডিইউডিজিটালের কর্মকর্তাকে ফোন করে জানান, “এই অফিসের তালা যেন আর খোলা না হয়। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলবে, সেটা এখানে অনুমোদন নেই।”

উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে ডিইউডিজিটাল মঙ্গলবার দুপুরের আগে ভিসা কেন্দ্র বন্ধ করে। কলকাতার বাংলাদেশের উপহাইকমিশনও শিলিগুড়িতে কেন্দ্রটির নিরাপত্তা জোরদারের জন্য কূটনৈতিক নোট পাঠিয়েছে।

এ ঘটনায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদানও স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970