খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ আগামীকাল বুধবার সকালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে। এ সময় পুরো রাস্তাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ হাজার সদস্যের পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বেগম জিয়ার জানাজা ও দাফন সংক্রান্ত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

শফিকুল আলম আরও জানান, সংসদ ভবন এলাকায় সম্প্রতি বড় একটি জানাজা অনুষ্ঠিত হয়েছিল। এবার খালেদা জিয়ার জানাজা আরও বড় আকারের হওয়ায় তার নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970