এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:১১ এএম

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে বলেছেন, “এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না।”

তিনি আরও বলেন, যারা মনোনয়নপত্র বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, তাদের আবেদন আইনি ভিত্তিতে সমাধান করা হবে। কমিশন সবাইকে ন্যায্য বিচার নিশ্চিত করবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখবে। সিইসি আশ্বস্ত করেছেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি সিদ্ধান্ত দেওয়া হবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল জমা নেওয়া হচ্ছে। এবার পর্যন্ত ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে পারে।

গত ৪ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাছাই শেষে ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়েছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970