১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষিতে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটি কার্যকর রাখার নির্দেশ দিয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষর করেছেন।
সংশোধনী প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব সরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও বহাল থাকবে। তবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চাইলে চলতি মাসের ১০ তারিখের পর সুবিধাজনক কোনো সাপ্তাহিক ছুটিকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে।
এর আগে, ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য যে ছুটি দেওয়া হয়েছে, সেই ছুটি প্রয়োজনে কোনো এক দিনে পূরণ করতে হবে। বিজিএমইএর অনুরোধের প্রেক্ষিতে আজকের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।