রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

ভাষণে সিইসি বলেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক অংশ। এ বিষয়টি স্মরণে রেখে উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজন করতে হবে। তিনি উল্লেখ করেন, ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, এটি একটি দায়িত্বও। তাই সবাইকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

ভোটকেন্দ্রে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান সিইসি। ব্যক্তিগত কষ্ট-অসুবিধা উপেক্ষা করে জাতীয় নির্বাচনের এই ‘মহতী আয়োজন’ সফল করারও আহ্বান জানান তিনি।

ভোটকেন্দ্রে যেকোনো অপ্রীতিকর ঘটনা শক্ত হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970