সোমবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত এমপিরা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম
শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে । একই দিনে সন্ধ্যায় গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হচ্ছে নতুন অধ্যায়।
সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এদিকে বিকেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে উপস্থিত হবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।
শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের বড় বিজয়ের পর নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন—তা নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-উত্তেজনা। বিশেষ করে তারেক রহমান-এর নেতৃত্বে গঠিতব্য মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি কতজন নতুন ও তরুণ মুখ আসছেন, সেদিকে নজর সবার।