প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়। প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের বিজয়ী প্রার্থীরাও শপথ গ্রহণ করেন।