প্রধানমন্ত্রী হয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাতে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।

কড়া নিরাপত্তার মধ্যে উদ্যানে পৌঁছে তারেক রহমান প্রথমে বাবা-মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সুরা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে দেশসেরা ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। শপথগ্রহণের অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তার শপথের পর নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দায়িত্ব গ্রহণ করেন।

এর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় দুই দশক পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাজ শুরু হলো।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970