জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

ছবি: সংগৃহীত

সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কসহ আশপাশের এলাকায় বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।

নিরাপত্তার অংশ হিসেবে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।

প্রধানমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে সাময়িকভাবে সাধারণ দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ বন্ধ রাখা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970