ফ্যামিলি কার্ড বিতরণের জন্য কমিটি গঠন, দায়িত্বে আছেন যারা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

ছবি: সংগৃহীত

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণের দায়িত্বে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কমিটির সভাপতি থাকবেন অর্থমন্ত্রী, এবং এতে ১৪ জন সদস্য থাকছেন। সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রী ও উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী; উপদেষ্টা মাহ্দী আমিন ও উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

কমিটিতে আরও আছেন মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

এর আগে বিএনপি জানিয়েছে, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রথমে হতদরিদ্র পরিবারের জন্য দেওয়া হবে। মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করা হবে এবং কিছু জেলা ও উপজেলা প্রথম পর্যায়ে চিহ্নিত করা হয়েছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় নগদ অর্থ প্রদান করা হবে। বিশেষ করে হতদরিদ্র পরিবারের নারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ। দু-এক দিনের মধ্যে প্রাথমিকভাবে কত মানুষ সুবিধা পাবেন তা নির্ধারণ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970