সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকটি পদে রদবদল করা হয়েছে। রোববার সেনাসদর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন করে চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টিলারি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্বে ছিলেন।