চাঁদা বৈধ কিন্তু চাঁদাবাজি বৈধ না: নৌপরিবহন মন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাস মালিক ও সমিতি সংগঠন যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা গ্রহণ করে, তা বৈধ। তবে কেউ অবৈধ উপায়ে চাঁদাবাজি করলে তা কোনোভাবেই বৈধ হবে না এবং তিনি সেটা হতে দেবেন না।

বৃহস্পতিবার ঈদ-পূর্ববর্তী নৌযাত্রা নির্বিঘ্নে করার প্রস্তুতি সভার পর মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি আরও বলেন, গত বছর নৌ ও সড়কপথে যাত্রা ভালো হয়েছে। এবারে আরও ভালো করার চেষ্টা করা হবে। ঈদের আগে-পরে পাঁচ দিন সড়ক ও নৌপথের যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970