প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:১২ পিএম

ছবি: সংগৃহীত

প্রিপেইড বিদ্যুৎ মিটারের ওপর আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, জনগণের ভোগান্তি কমানো এবং আর্থিক স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের লাখো বিদ্যুৎ গ্রাহক উপকৃত হবেন।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া ও মিটার চার্জ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে প্রিপেইড মিটারের ক্ষেত্রে প্রতি কিলোওয়াটে মাসিক ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল ফেজ মিটারের জন্য ৪০ টাকা মিটার ভাড়া আদায় করা হয়। এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট)ও যুক্ত থাকে।

দীর্ঘদিন ধরে এসব অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল। সরকারের নতুন সিদ্ধান্তে বিদ্যুৎ ব্যবহারকারীদের ওপর আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970