হাইওয়ে পুলিশের গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় মাওয়া হাইওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. জামাল হোসেন (৪০) ও মাহফুজ মোল্লা (৩০)। তারা মাওয়া হাইওয়ের ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস হাইওয়ে পুলিশের একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

জানা যায়, দুর্ঘটনার সময় নিহতরা হাইওয়ে পুলিশের গাড়িতে অবস্থান করছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মাওয়া হাইওয়েতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970