জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:০০ পিএম
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি আগামী এক বছর বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক এই ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২ জুন) স্থানীয় সময় জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে এ পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।
ড. খলিলুর রহমান দায়িত্ব গ্রহণের পর জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। তার নেতৃত্বে আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালিত হবে।
এই নির্বাচনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধির নেতৃত্ব দেশের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।