প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রধান বিরোধীদল থেকেই নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদকে রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে বিবেচনা করে এর বাস্তবায়ন প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে চায় সরকার। সেই ধারাবাহিকতায় স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচনেরও প্রস্তুতি রাখা হয়েছে।

তিনি জানান, প্রধান বিরোধীদলকে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকারের জন্য তাদের প্রার্থী নির্ধারণ করে। যদিও সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার—উভয় পদেই প্রার্থী দেওয়ার সুযোগ রয়েছে, তবুও রাজনৈতিক সৌহার্দ্যের স্বার্থে সরকার তা করছে না বলে ইঙ্গিত দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির কথা রয়েছে, যার একটি বিরোধীদলের জন্য নির্ধারিত থাকবে।

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করা বাধ্যতামূলক। তবে কোন অধ্যাদেশ গৃহীত হবে আর কোনটি বাতিল হবে, তা সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমেই নির্ধারিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970