তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইসলামের শত্রুরা: ধর্মমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকায় এক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অভিযোগ করেছেন, তারেক রহমান যাতে ভালো কাজ করতে না পারেন সেজন্য ইসলামের শত্রুরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হিফযুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেমন আলেম-ওলামাদের পক্ষে কাজ করেছেন, তেমনি তারেক রহমানও ধর্মীয় শিক্ষার প্রসার ও আলেম সমাজের কল্যাণে ভূমিকা রেখে যাচ্ছেন।

বক্তব্যে তিনি নিজেকে ‘জনগণের কর্মচারী’ উল্লেখ করে বলেন, তিনি মন্ত্রী নন, বরং জনগণের দেওয়া দায়িত্ব পালন করছেন। জনগণ যে নির্দেশ দেবেন, তা বাস্তবায়নে তিনি সচেষ্ট থাকবেন বলেও জানান। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ধর্মমন্ত্রী আরও বলেন, দেশে কুরআনের শিক্ষা বিস্তারে কওমী মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার কওমী মাদরাসাকে সার্বিক সহায়তা প্রদান করবে বলে আশ্বাস দেন তিনি।

দেশের ক্ষতি করতে চায়—এমন ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন ধর্মমন্ত্রী।

অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মী, আলেম-ওলামা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970