ফ্যাসিস্টদের চক্রান্তে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে এবছর শারদীয় দুর্গাপূজায় প্রায় ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগানোর ঘটনা ঘটেছে, যা দেশে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়ার একটি পরিকল্পিত পাঁয়তারা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ওই চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে।”

ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার এক মণ্ডপে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মুখের আদলে অসুরের মুখ তৈরির ঘটনার প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “একটি পার্শ্ববর্তী দেশে প্রধান উপদেষ্টাকে অবমাননাকরভাবে উপস্থাপনের খবর পাওয়া গেছে। বাংলাদেশে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনার সঙ্গে এর সুস্পষ্ট যোগসূত্র রয়েছে বলে মনে হচ্ছে।”

তিনি জানান, বিষয়টি নিয়ে সরকার ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে, যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামকেও অশান্ত করার চেষ্টা হয়েছিল।

ধর্ষণের একটি ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যে ধর্ষণের ঘটনাটি নিয়ে এত হইচই হয়েছে, মেডিকেল রিপোর্টে তার কোনো আলামতই পাওয়া যায়নি। স্পষ্টতই এটি ছিল পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি পরিকল্পিত প্রচেষ্টা।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970