কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে ‘কৃষক কার্ড’ বিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, কৃষি খাতই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই কৃষকদের উন্নয়ন নিশ্চিত না হলে দেশের সার্বিক অগ্রগতি অর্জন করা সম্ভব নয়।

তিনি জানান, ‘কৃষক কার্ড’ চালুর মূল উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়া। এর মাধ্যমে কৃষকরা যেন মধ্যস্বত্বভোগীর ঝামেলা ছাড়াই সার, বীজ, কীটনাশক ও আর্থিক সহায়তা পেতে পারেন, সেটিই নিশ্চিত করা হবে।

পবিত্র শবে কদরের ছুটির দিনেও দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী। সকাল প্রায় ১১টার দিকে তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াসিন, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সাক্ষাৎ শেষে মো. আব্দুস সালাম জানান, রাজধানী ঢাকাকে উন্নত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তিনি নিয়মিত বিভিন্ন কাজের অগ্রগতি জানতে চান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ঢাকা শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970