২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী 'ব্ল্যাক-আউট'
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি: সংগৃহীত
‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালনের অংশ হিসেবে সারাদেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট অনুষ্ঠিত হবে। তবে কেপিআই, জরুরি পরিষেবা ও বাংলাদেশে থাকা বিদেশি মিশনসমূহ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
সরকারের তথ্য বিবরণী অনুযায়ী, ২৫ মার্চ রাতের সময় গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো আলোকসজ্জা করা যাবে না।
এছাড়া জ্বালানি সাশ্রয়ের কারণে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও সারাদেশে কোনো আলোকসজ্জা করা হবে না।