'জুলাই যোদ্ধা'দের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে সামনে রেখে বর্তমান সরকার সংশ্লিষ্ট সকল পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানিয়েছেন, যারা ওই আন্দোলনে বীরত্বের সঙ্গে অংশ নিয়েছেন, তাদের জন্য যেসব দায়মুক্তি বা ইনডেমনিটি ধারা রয়েছে, সরকার তা গ্রহণ করবে এবং তাদেরকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অভিহিত করা হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এদিকে বৈঠকে যোগ দেওয়ার আগে জামায়াতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির মো. মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের জন-আকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে জামায়াত সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তবে যদি কোনো অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বা জনস্বার্থ পরিপন্থী হয়, তবে সে বিষয়ে আমরা আমাদের মতামত জোরালোভাবে উপস্থাপন করব।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970