এখন থেকে সরকারের সমালোচনা কম করব: আসিফ নজরুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল আবার শিক্ষকতার কাজে ফিরে গেছেন। তিনি জানান, এখন তার প্রধান লক্ষ্য ভালো গবেষণা করা এবং নতুন উপন্যাস লেখা। তবে সরকারের সমালোচনা আগের মতো উচ্চমাত্রায় করবেন না বলেও জানিয়েছেন তিনি।

বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে আসিফ নজরুল বলেন, “সমালোচনা করার সময় এখন আরও সাবধান থাকতে হবে। বাইরে থেকে সবকিছু সহজ মনে হলেও বাস্তবে অনেক জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।”

মোব জাস্টিস বা গণ-ন্যায় প্রতিষ্ঠায় কঠোরতা দেখানোর প্রসঙ্গে তিনি স্বীকার করেন, “আমাদের যেভাবে দৃঢ়তা দেখানোর প্রয়োজন ছিল, আমরা তা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছি। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যাওয়ায় এবং প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়েছিল।”

ধানমণ্ডি-৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “এ ঘটনায় আমরা নীরব ছিলাম, যা আমাদের চরম ব্যর্থতা।” তিনি আরও যোগ করেন, ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে পরবর্তী সময়ে কিছু উসকানি এবং নেতাদের আক্রমণাত্মক বক্তব্যের কারণে কিছু ঘটনা ঘটে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970