সারা দেশের ২০ অঞ্চলের জন্য আবহাওয়ার সতর্কবার্তা: ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে ঝড়
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার (৮ অক্টোবর) সতর্ক করেছে যে, দেশের ২০ অঞ্চলে রাতের মধ্যে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে ঝড় হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ/পূর্ব দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে।