পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ২৮ এপ্রিল থেকে তাদের স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।

আদেশ অনুযায়ী, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামানকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এছাড়া রংপুর ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানকে রাজশাহীর সারদায়, কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

একই আদেশে রংপুর রেঞ্জের সহকারী পুলিশ সুপার দিল আশরাফী লতিফ ও সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ সুপার এ কে এম মঞ্জুরুল আলমকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970