পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ১৬ জন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং একজন অতিরিক্ত উপমহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়ম অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন। জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
