‘পুশইন’ ঠেকাতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:১২ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর সৃষ্ট পরিস্থিতির কারণে বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)। বুধবার (৬ মে) ডিসি সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা ‘পুশইন’-এর ঝুঁকি তৈরি হতে পারে। তবে এখন পর্যন্ত বড় কোনো সমস্যা দেখা যায়নি। তারপরও আগাম সতর্কতা হিসেবে সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিসি সম্মেলনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা এক মাসের মধ্যে প্রস্তুত করা, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা এবং জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলার সঠিক তালিকা তৈরি করা।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়ক ও রেলপথে বডি ক্যামেরা ব্যবহার, জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং ফেরিঘাটে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া মাদক ও অনলাইন জুয়া দমনে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। অনলাইন অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের কাজ চলছে এবং এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970