ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:৫৫ পিএম
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
মোসলেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি অতিরিক্ত আইজিপি পদে কর্মরত সবচেয়ে সিনিয়র কর্মকর্তাদের একজন।
এর আগে তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) হিসেবেও দায়িত্বে ছিলেন।