পায়ে হেঁটে গুলশান কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত
নিজ বাসভবন থেকে পায়ে হেঁটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২২ মে) বিকেলে গুলশান এভিনিউয়ে অবস্থিত বাসভবন থেকে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরে কার্যালয়ে পৌঁছে দলীয় বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, রাজনৈতিক কার্যালয়ে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।