জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম

ছবি: সংগৃহীত

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন রাজনীতি টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নতুন বন্দোবস্তের কথা বললেও যদি পুরোনো ধ্যানধারণার পথেই ফিরে যাওয়া হয়, তাহলে সেই রাজনীতি দীর্ঘস্থায়ী হবে না।

রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাইয়ের গণআকাঙ্ক্ষার আলোকে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়াই কৌশলে গণভোট আয়োজন করা হয়েছিল, যা সংবিধানের স্বীকৃত প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংবিধানিক কাঠামোর বাইরে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। অথচ যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছেন, তাদের অনেকেই সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে অংশ নেননি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970