পুলিশের ঊর্ধ্বতন আরও ১৫ পদে রদবদল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়নের পর সরকারের সিদ্ধান্তে ঊর্ধ্বতন পর্যায়ের অন্তত ১৫ কর্মকর্তার পদবদল করা হয়েছে।

রদবদল হওয়া অধিকাংশ কর্মকর্তাকে এসবি, পিবিআই ও সিআইডিতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষর করেছেন।

জানা গেছে, নির্বাচনকালীন এই সময়ে ৬৪ জেলার পুলিশের পাশাপাশি রদবদল হওয়া কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970