গৌরবময় বিজয়ের মাস শুরু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে বাঙালির গৌরবময় বিজয়ের মাস, ডিসেম্বর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অধ্যায়। এই যুদ্ধেই লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। প্রতি বছরের মতো এবারও ডিসেম্বরজুড়ে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করবে সেই বীর শহীদদের।

১৬ ডিসেম্বর আসে বাঙালির চূড়ান্ত বিজয়ের দিন। বিশ্বমঞ্চে স্বাধীন জাতি হিসেবে পরিচয় পায় বাংলাদেশ। অর্জিত হয় বহু কাঙ্ক্ষিত নিজস্ব ভূখণ্ড এবং সবুজের বুকে লাল সূর্যখচিত জাতীয় পতাকা। ভাষাভিত্তিক জাতীয়তাবাদের যে বীজ বপন হয়েছিল, তা সমাপ্তি পায় এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ঘোষিত স্বাধীনতার পূর্ণতায়।

বিজয়ের মাস উদযাপনে এবারও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোও নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে। দেশের সর্বত্রই থাকছে বিজয়ের আনন্দ, গর্ব ও শ্রদ্ধার নানা আয়োজন।

তবে গর্বের পাশাপাশি ডিসেম্বর হয়ে ওঠে বেদনারও মাস। কারণ এই অর্জনের পেছনে রয়েছে লাখো প্রাণের বলিদান, মা-বোনের অশ্রু এবং অসংখ্য পরিবারের শোকগাঁথা। ১৯৭১ সালের ডিসেম্বরের শুরু থেকেই পাকিস্তানি বাহিনী পরাজয়ের মুখে বাঙালি বীরদের কাছে একের পর এক ব্যর্থ হতে থাকে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়—গেরিলা হামলা বেড়ে যাওয়ায় পাকিস্তানি সেনাদের বর্বরতা আরও বাড়তে থাকে। বুড়িগঙ্গার জিঞ্জিরাতে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একদিনে হত্যা করা হয় ৮৭ জন নিরীহ মানুষকে।

সবশেষে ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়; ছিনিয়ে আনা হয় স্বাধীনতা, প্রতিষ্ঠা পায় সার্বভৌম বাংলাদেশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970