ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে বিএনপির প্রার্থী ছিলেন আসাদুজ্জামান।

চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।

এই আসনে ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের অধ্যক্ষ মো. কামরুজ্জামান নির্বাচিত হন। ১৯৯১ ও ১৯৯৬ সালের দুটি নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুল ওহাব জয়লাভ করেন। পরবর্তীতে ২০০১ সাল থেকে দীর্ঘদিন ধরে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970