প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতেই: মির্জা ফখরুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, আজ ঢাকা এয়ারপোর্টে নামার পর স্ত্রীসহ তার কাছে এগিয়ে আসে এক তরুণ দম্পতি। ওই তরুণ বলেন, ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে—জাস্টিস ফর হাদি।’
বিএনপি মহাসচিব আরও লেখেন, হাদি ছিলেন গণতন্ত্রের পক্ষে থাকা একজন তরুণ, যিনি নির্বাচন নিয়ে উচ্ছ্বাস ও প্রচারণায় সক্রিয় ছিলেন। অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “এ ধরনের প্রতিটি হত্যার বিচার হতেই হবে। মুসাব্বির, সাম্য—প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতেই। ইনশাআল্লাহ।”