মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, মুসলমানদের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম এবং এটি কোনোভাবেই জায়েজ নয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, “মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদি। আমার কাছে এটা নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে জিহাদ। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম—এটা কোনোভাবেই জায়েজ নয়।”

হেফাজত আমির আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে এবং দলটি দ্বীনের সঠিক ব্যাখ্যা দেয় না বলেও তিনি মন্তব্য করেন। “এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে,”—যোগ করেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম–২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীরসহ স্থানীয় আলেম–ওলামা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970