৩ কেন্দ্রের ফল: অল্প ব্যবধানে এগিয়ে মামুনুল হ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের তিনটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী জোট সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মামুনুল হক।
মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর ও শিয়া মসজিদ এলাকার অন্তর্ভুক্ত তিনটি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, মামুনুল হক পেয়েছেন ১ হাজার ২৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজাজ্জ পেয়েছেন ১ হাজার ১১৫ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র ও প্রার্থীদের এজেন্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ঢাকা-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।