৮ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপির মিন্টু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
এখন পর্যন্ত প্রাপ্ত ৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৬ হাজার ৬৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৮ ভোট।
ফেনী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ২২৭ জন, নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৯৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
এই আসনে মোট ১৬১টি ভোটকেন্দ্র ও ৯১৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হলে আসনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।