জনগণের দাবিতে জ্বালানি তেলের দাম বেড়েছে: রিজভী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের চাহিদার প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, জ্বালানি তেল ও গ্যাস সংকটের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী দাবি করেন, জনগণের কাছ থেকে চাহিদা আসার পরই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, যা মূলত জনগণের দাবিরই প্রতিফলন।

তিনি আরও বলেন, গুমের সঙ্গে জড়িত অনেকেই এখনো দেশ ছেড়ে পালাতে পারেনি। তাদেরকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না—এমন প্রশ্নও তোলেন তিনি। রিজভীর মতে, এসব অপরাধীদের রিমান্ডে নিলেই বিএনপির নিখোঁজ নেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এছাড়া গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশে অনেক ফাঁকফোকর রয়েছে। সেগুলো সংশোধন করে আরও কার্যকর আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নিষ্ঠুর অপরাধ করতে না পারে। তিনি বলেন, সরকার যে আইনই প্রণয়ন করুক তা অবশ্যই মানবতার পক্ষে হতে হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970