গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হলে জনগণ ক্ষমা করবে না: ফয়জুল করীম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ এএম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে দেশের জনগণ কোনোভাবেই তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে। কোনো দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন বিলম্বিত করা হলে জনগণ তা মানবে না। তিনি জোর দিয়ে বলেন, “অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারে, জনগণ তাদের ক্ষমা করবে না। আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন সম্পন্ন করা জরুরি।”

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ আর সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দিতে চায় না। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ সরকারকেই নিশ্চিত করতে হবে।

নির্বাচনে শক্তি প্রয়োগ, দখল বা সহিংসতার পথ বেছে নিলে তা প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন তিনি।

জনসভায় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীসহ স্থানীয় নেতারা। এর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970