ভারতীয় হোটেলে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

ছবি: সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালেতে ভারতের একটি খাবারের হোটেলের গুদামঘর থেকে প্রবাসী বাংলাদেশি এবি রাজ্জাক (৩২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। নিহত রাজ্জাক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পূর্ব নারান্দী গ্রামের মেরাজ মিয়ারের ছেলে। তার পাসপোর্ট নম্বর এ১৮৭৩৮২২১।

হাইকমিশন জানিয়েছে, প্রবাসী রাজ্জাকের মৃত্যুর বিষয়ে তারা অবগত আছে এবং মালদ্বীপের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তদন্ত করছে। পাশাপাশি মরদেহ দেশে পাঠানোর জন্য হাইকমিশন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সক্রিয়ভাবে ব্যবস্থা নিচ্ছে।

নিহতের আত্মীয় মো. মিজান জানান, মাত্র ছয় মাস আগে কাজের উদ্দেশ্যে মালদ্বীপে গেছেন রাজ্জাক। তিনি রাজধানী মালের ওই হোটেলে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। ১৬ ফেব্রুয়ারি রাতেও তিনি হোটেলে কাজ করতে গিয়েছিলেন। পরদিন দুপুরে সহকর্মীরা তাকে গুদামঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন।

মিজান অভিযোগ করেছেন, অতিরিক্ত মানসিক চাপ ও পারিবারিক কলহের কারণে রাজ্জাক আত্মহত্যা করতে পারেন। স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইন্দিরা গান্ধি মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় তদন্ত এখনো চলমান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970