নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশির মৃত্যু, আহত দুই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা সাতাশ মিনিটে আলবানি এলাকার একটি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের ঘনিষ্ঠ বন্ধু ফাহিম আলিম (২৭)। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।

আহতদের মধ্যে রয়েছেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) ও নাতনী ইকরা (১)। তাদের আশঙ্কাজনক অবস্থায় আলবানি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের স্বজন রাজিয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিন তারা একটি ব্যক্তিগত গাড়িতে ঘুরতে বের হয়েছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। আলবানির একটি সড়কে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে।

জানা গেছে, নিহতদের জানাজার নামাজ বুধবার জোহরের নামাজের পর নিউইয়র্কের একটি ইসলামিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরে তাদের মরদেহ নিউ জার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে। নিহতদের জন্য স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970