সৌদিতে দেয়াল ধসে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসী যুবকের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম শহরে নির্মাণকাজ চলাকালে দেয়াল ধসে মোহাম্মদ ইউসুফ (২৬) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মাহতাবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে মাত্র তিন মাস আগে সৌদি আরবে যান ইউসুফ। শুক্রবার বিকেলে তিনি একটি ভবনে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি দেয়াল ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি শনিবার দুপুরে নিশ্চিত করেন ছাতারপাইয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোয়াজ্জম হোসেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ইউসুফ বিবাহিত ছিলেন এবং তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970