লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:৫২ এএম

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবার জেবদিন এলাকার একটি বাড়িতে এ হামলা চালানো হয়। একই হামলায় একজন সিরীয় নাগরিকও প্রাণ হারান।

লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিনজনই ওই এলাকায় কর্মরত ছিলেন। তবে নিহত দুই বাংলাদেশির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিন জেবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলা চালানো হয়। এতে স্থানীয় আরও দুই বাসিন্দা নিহত হন।

চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে এখন পর্যন্ত দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত এবং আরও ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তবে সেই যুদ্ধবিরতিতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কোনো উল্লেখ ছিল না। দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে আছে সংগঠনটি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970