লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:২১ এএম

ছবি: সংগৃহীত

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আল-খুমস উপকূলে দুইটি অভিবাসী নৌকা ডুবে চার বাংলাদেশির করুণ মৃত্যু হয়েছে। দেশটির রেড ক্রিসেন্ট সংস্থা ঘটনাটি নিশ্চিত করেছে। খবর দিয়েছে তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সমুদ্র উপকূলে দু’টি নৌকা উল্টে যায় বলে খবর পাওয়ার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ডুবে যাওয়া প্রথম নৌকায় ২৬ জন বাংলাদেশি ছিলেন; তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন আরোহী ছিলেন—যাদের মধ্যে ৬৭ জন সুদানি, দুইজন মিশরীয় এবং আটজন শিশু।

নৌকাডুবির পর জীবিতদের উদ্ধারে এবং নিহতদের মরদেহ তীরে আনতে জরুরি দল কাজ করছে।

ইউরোপগামী অনিয়মিত অভিবাসীদের জন্য লিবিয়া বহুদিন ধরেই অন্যতম প্রধান ট্রানজিট রুট। জাতিসংঘের আইওএম জানাচ্ছে, এ বছর এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় পথটিতে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে—যা এ রুটের ভয়াবহ ঝুঁকিকে স্পষ্ট করে তুলছে। ক্রমবর্ধমান অনিয়মিত অভিবাসন প্রবাহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উদ্বেগও বাড়িয়ে দিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970