পারিবারিক বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৬:৪৬ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সলিরাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান জানান, পারিবারিক বিরোধের জেরে সকালে দানাজপুর গ্রামের সলিরামের পরিবারের সঙ্গে একই এলাকার সুশীলের পরিবারের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে সলিরাম অসুস্থ হয়ে পরে এবং সাথে সাথেই তার মৃত্যু হয়। আহত হয় কান্ত নামে আরও একজন। তাকেহাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970