রাজবাড়ীতে মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরহাটের নজর আলী কেন্দ্রীয় জামে মসজিদে রাতের অন্ধকারে দানবাক্সের তালা কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।

মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান জানান, পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়—রাত ২টা ৪৭ মিনিটে দুই যুবক পায়ে হেঁটে এসে প্রথমে দানবাক্সের পাশের লাইট খুলে ফেলে। এরপর তারা দানবাক্সের তালা কেটে ভেতরের টাকা নিয়ে যায়।

তিনি আরও জানান, দানবাক্সটি সাধারণত ১০–১৫ দিন পর খোলা হয় এবং প্রতিবার ৫০০–৭০০ টাকার মতো পাওয়া যায়। সর্বশেষ ১০ দিন আগে দানবাক্স খুলে ৫০০ টাকার মতো পাওয়া গিয়েছিল। এরপর আর খুলে দেখা হয়নি।

বসন্তপুর ইউনিয়নের বিট অফিসার ও রাজবাড়ী সদর থানার এসআই খালিদ মাহমুদ বলেন, এই চুরির বিষয়ে তার জানা নেই—তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970