বিএনপিতে যোগ দেওয়ার দুদিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপিতে যোগ দেওয়ার মাত্র দুই দিনের মাথায় কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি উপজেলার কোদালকাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিএনপির একটি কর্মসূচিতে ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে রফিকুল ইসলামকে বিএনপিতে বরণ করে নেওয়া হয়। ওইদিন তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোশাররফসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এর ঠিক দুই দিন পর, ১৮ ডিসেম্বর রাতে চর রাজিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেফতার করে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার মুঠোফোনে জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অনেকে বিএনপিতে যোগ দিয়েছেন। রফিকুল ইসলাম সেখানে ছিলেন কি না কিংবা তিনি আগে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে যুক্ত ছিলেন কি না—সে বিষয়ে তিনি অবগত নন।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, রফিকুল ইসলামকে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয় ভাঙচুরের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970