দাদা-দাদির কবর জিয়ারত করে নির্বাচনি কার্যক্রম শুরু রুমিন ফারহানার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর একাংশ) আসনে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি তার নির্বাচনি অভিযান শুরু করেন দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে।

বৃহস্পতিবার বিকালে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার দাদা-দাদির কবর জিয়ারত করে রুমিন ফারহানা নির্বাচনি কার্যক্রম শুরু করেন। যদিও তার দাদা-দাদি ইসলামপুর গ্রামের বাসিন্দা, রুমিন ফারহানা নিজে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা।

এর আগে বুধবার রুমিন ফারহানার পক্ষে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটের অংশ হিসেবে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করেছে। তিনি দলীয় প্রতীক খেজুরগাছ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

রুমিন ফারহানা বলেন, “আমি আজ গ্রামের বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি কার্যক্রম শুরু করলাম। ১৭ বছর দেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছি। আমার এলাকার এবং দেশের মানুষের দোয়া চাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রতীক হতে পারে হাঁস।”

এ ছাড়া, জানা যায়, ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন রুমিন ফারহানার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970